“ভাবছি হারিয়ে যাবো।”
“চলো তাহলে!”
“তুমিও যাবে?”
“হ্যাঁ!”
“তোমার সঙ্গে কিভাবে হারাই?”
“হারাবে তো –
লক্ষখানেক লক্ষ্য হারাবে, হারাবে অবুঝ মন;
হারিয়ে গিয়ে খুঁজে পাবে পথের বিবরণ।
দেখবে যখন সাজি ভরে উঠছে আকাশ হেসে,
তখন তুমি হারিয়ে যাবে মন কেমনের দেশে।“
“আর তুমি?”
“থাকব আমি তোমার কাছেই, দেখবো দুচোখ ভরে –
হাঁটবো তোমার দুহাত দূরে, পথ হারাবো বলে।
রিক্ত হয়ে ভরবো তোমার বনপলাশের ডালি,
থাকুক আমার বক্ষ ভিড়ে নরম চোরাবালি।
আমার আমি থাকবে বসে তোমার অপেক্ষাতে;
যতই হারাই তারও বেশি পাই –
অঘটন আজও ঘটে!”

Leave a comment