আমরা মানুষ মারি।
আমরা মানুষ মাড়িয়ে,
তার বুকে পায়ের ছাপ ফেলি –
আমরা মানুষ মেরে তীর্থে যাই;
পুণ্য কামাই?
বস্তা ভরা পাপ কমাই?
কানা উপচে পড়া ঘড়া হালকা;
আমরা প্রসাদ খাই-
প্রতি গ্রাসে পাপের পারদ বেয়ে নামি
নামতে নামতে শীতল হয়ে যায় মন –
বরফ, গলে যাওয়া মন।
আমরা আবার মানুষ মারি –
আবার তীর্থে যা
নত হয়ে প্রণাম করি – দেখতে পাই না;
আমরা দেখি না – ঈশ্বরের বুকে
যেন কার পায়ের ছাপ।

Leave a comment