আমিই সেই মেয়ে
ভস্ম-পালঙ্কে শায়িত আমার শরীর
ওই যে দেখো – জ্বলজ্বল করছে দুটো চোখ
লালসা লিপ্ত, ক্ষিপ্ত পিশাচ এগচ্ছে
তীব্র গতিতে
গ্যাস চেম্বারে পুড়ে যাওয়া শেষ অণু –
জ্যান্ত লাশ আমার নতুন পরিচয়।
আমার পায়ের ফাঁকে বিষ ভরেছে, অন্ধকার শিরায় শিরায়
কেউ কি জেগে আছো?
দেখো কীরকম দাউ দাউ করে জ্বলছে আমার স্তন;
ওঠো ওঠো – দেখো আমার বিদিত উল্কাপতন।
সরীসৃপ লিপ্ত আমার শরীর, প্রতি প্যাঁচে ধরছে পচন
আর লকলকে জিহ্বা গহ্বর শুষছে অবশিষ্ট প্রাণ;
ছটফট ছটফট সব শেষ চটপট,
দুর্গন্ধের সময় ঘনায় –
মৃত্যু আমার, মরণ তোমার,
উড়বো আমি ধূপের ধোঁওয়ায়।
আমি সেই মেয়ে

Leave a comment