আমার ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে
কালবৈশাখী –
তছনছ করে দেয় গেরস্থ,
ছড়িয়ে পড়ে থাকে জীবন।
আলো ছিঁড়ে বাতি নিভে যায়,
অন্ধকার হাতড়ে খুঁজে নিই অভিমান;
চোখের কোণে লেগে থাকা উপেক্ষা দিয়ে
ভিজিয়ে নিই ঠোঁটের কোণ-
আমার জানালার বেলফুলে
শিশির ভেজা ঘুণ ধরে যায়,
স্মৃতিতে নোনা।
লালকাপড়ের মলাটে মোড়া অপেক্ষারত বইটা
ধোঁওয়া হয়ে উড়ে যায়,
অভিমান যায় পিছুটানে।
রয়ে যাই আমি,
আর আমার অভিসার।

Leave a comment