দিগন্তের মায়া

তোমার চোখ থেকে গাল বেয়ে
এক বিন্দু দুঃখ এসে
আমার কাঁধ ছুঁলো-
আকাশের সব বৃষ্টি যেমন
মাটি নিয়ে নেয়,
দিগন্তের মায়ায় মিশে যায়;
তেমন তুমি আর আমি – মরীচিকা।
নিভে যাওয়া দীপের
ফেলে আসা অন্ধকার –
ওই দিগন্তেই আমাদের অস্তিত্বের প্রমাণ।
যে ঝড়ে আকাশ হারিয়ে যায়
পড়ে থাকে শুধু ধুলো,
আমার কাঁধে তোমার দুঃখ বিন্দু;
আমরা আদিম হই,
স্মৃতি ধূসর হয়,
দিগন্ত হারিয়ে যায়।

Leave a comment