চলে যাওয়ার দেরি হয়না,
হারিয়ে যাওয়ার সময় হয়না,
খুঁজে নেওয়ার ক্ষণ হয়না,
দুঃখবিলাস ছাড়া ভালো থাকা হয়না।
ভরসার প্রথম ব্যাকরণ কি জানো?
অনর্গল কথা বলতে বলতে যেখানে থামতে হয়না।
কথা বলার আগে যেখানে ভাবতে হয়না;
পৌঁছে গিয়ে ফিরতে হয়না।
মানুষ বড় স্বার্থপর –
যে ফুলে মধু পায়, আহরণ করে যায়;
হয়ে গেলে, ফেলে চলে যায়,
ফিরে না তাকায় –
মানুষ বড়ই স্বার্থপর।
মানুষ ব্যাকরণ না জেনেই
পাতার পর পাতা কাব্য করে যায় –
একটা পাতাও ভরা হয়না;
গল্পগুলো অধরা থেকে যায়-
দাঁড়ি পড়ে না।

Leave a comment