তোমার জন্য অপেক্ষা করতে করতে,
অভিমান চলে গেছে –
না পাওয়ার সব হিসেবগুলো জমতে জমতে
একটা বই হয়ে গেছে –
তার নাম দিয়েছি ‘অনুরাগ’।
বইটা এখন বাঁধিয়ে রাখা
গীতবিতানের পাশে।
তোমার নৈঃশব্দ আমার প্রাণে
বাজে বিরহ সুরে,
শব্দগুচ্ছ রাঙিয়ে যায়
লজ্জা মাখা ভোরে।
আমি প্রলয়, তুমি আশ্রয়,
হারাবো তোমায় নেই যে সে ভয়;
যা আমার নয়, যা শুধু আমার,
তারই মাঝে আছে যা কিছু পাওয়ার;
চাওয়া কিছু নেই, আছে শুধু থাকা –
না পাওয়ার ভিড়ে হেরে যাওয়া কথা।
মান

Leave a comment