মৃত্যুর দম্ভ

মৃত্যু, তোমার দম্ভ কিসের?
কীসের তুমি কাণ্ডারী?
অস্তাচলের পথের পথিক
যায় কি তোমার হাত ধরি?
ঘণ্টা বাজাও যখন তখন
মর্জি তোমার, কার যে পতন!
সত্য তুমি – অতল, অপার
অসীম তুমি, তুমিই জীবন।
সবাই রাজার দেশে তুমি
কোন রাজাকে ব্যাধ করো ?
সবাই রাজার দেশে তুমি
কোন রাজাকে বধ করো?

মৃত্যু, তোমার দম্ভ কেন?
কোথা তোমার জয়ধ্বজ?
উপহাসের হাসি হেসে –
পার করে দাও বৈতরণী?
প্রলয় নাচন নাচাও তুমি
শান্তি পথও দেখাও তুমি।
কখন যেন মোড় ঘুরিয়ে
শামিল হলাম তোমার গানে,
পথ হারিয়েও পথ খুঁজে পাই
এই সফরের যাত্রী হয়ে।
মৃত্যু, তোমার দম্ভ কোথায়?
আমার তুমি কাণ্ডারী!

Leave a comment