রোজনামচা

রান্নাঘরে নুন ফুরিয়ে যায়,
আমরা প্যাকেট ভরা বিরহ খুঁজে আনি;
তেলের শিশি ভরি অপেক্ষায়,
উনুন জ্বালি আগামী দিয়ে,
ভষ্মে ঘি ঢালি।
চাল যখন তলানিতে
আমরা হাল খুঁজে ফিরি হতাশায়,
বুকে ভরি কয়লার ধোঁওয়া,
শিকার করে অজুহাত আনি –
স্বীকার করে দুঃখ,
সুখ বেচে দিই;
অনর্গল কথা বলে
স্বপ্ন বুনে নিই।
রান্নাঘরে নুন ফুরিয়ে গেলে
আমরা অফুরন্ত বিরহ খুঁজে নিই।

Leave a comment