তখন লোডশেডিং হলে
সিংহাসনে বসত হাতপাখা
পেয়াদা রূপী সঙ্গী তার – হ্যারিকেন।
হাতপাখার হওয়ায় জড়ো হতো শব্দ
হ্যারিকেনের আলোয় গন্ধ –
গন্ধের পাহাড় জমিয়ে বোনা স্মৃতি,
বুনতে বুনতে এক পাহাড় শব্দ,
পাহাড় ছোঁয় মেঘদল-
মেঘ ভাঙা বৃষ্টি ধুয়ে দেয় স্মৃতি
উবে যায় জড়ো হওয়া আলোর গন্ধ
পড়ে থাকে শুধু শব্দের শব।
লোডশেডিং

Leave a comment