সন্ত্রাস

গাছের পাতায় কি সন্ত্রাস থাকে?
রং বেরঙের সন্ত্রাস?
ফুলের বীজে কি ধর্ম থাকে?
হিন্দু, ইসলাম – ভেদাভেদ দেশব্যাপী
ধূসর ধর্ম-গণ্ডির কারচুপি
সমাজসেবী মানুষরূপী;
সন্ত্রাসবাদী বহুরূপী।

একটু রেগে দেখো তো –
‘একটু’ বোধহয় কম পড়বে
অনেকটা বরং রেগে যেও;
কোথায় সেই লড়াই করার মন?
এতদিন যার শুনেছি বিবরণ?
কোথায় গেল সেই তেজ – ক্রোধ?
কোথায় সেই দেশাত্মবোধ!

অনেক তো হলো রাজনীতি,
অনেক হলো রণনীতি;
এবার তবে আরাম ছেড়ে,
ব্যাধকে করো বধ।

Leave a comment